গত ৮ জানুয়ারী ইংল্যান্ডের ম্যানচেষ্টারে গাড়ি ছিনতাই করার সময় মোহাম্মাদ ইসলাম নামের ৫৩ বছরের এক বাংলাদেশীকে হত্যা করে ১৫ বছরের একজন গাড়ি চোর। গাড়ি চুরির সময় আঘাত প্রাপ্ত হওয়ার দুই দিন পর প্রাণ হারান মোহাম্মাদ ইসলাম। মোহাম্মদ ইসলামকে হত্যাকান্ডের সাথে যুক্ত থাকার অপরাধে অভিযুক্ত ১৫ বছরের যুবককে জেল দিয়েছে ব্রিটেনের আদালত।
আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, মি: ইসলাম তিন সন্তানের একজন কর্মঠ বাবা ছিলেন।
কোর্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কাজের জায়গায় থেকে বের হয়ে ইসলাম হেটে টেইকওয়ের খাবার দিতে যাচ্ছিলেন। এই সময় তিনি দেখেন তার গাড়ি কেউ একজন নিয়ে যাচ্ছে। মূলত গাড়িটি ধরে রাখার চেষ্টা করতেই কিশোরটি তাকে ছুরিকাঘাত করে।
বিষয়টি নিয়ে তদন্তকারী পুলিশ বলছে, এই ঘটনার পর অভিযুক্ত কিশোকে তার দাদির বাড়ি থেকে আটক করা হয়। মূলত এই কিশোরসহ ম্যানচেষ্টারে আরও পাঁচটি গ্রুপ দামি গাড়ি চুরির সাথে যুক্ত রয়েছে। যারা দামি গাড়ি চুরি করে ও কালো বাজারে বিক্রি করে।
পুলিশ বলছে, তারা এই পাঁচটি গ্যাংয়ের সাথে যারা যুক্ত আছে তাদের খুঁজছে।











