• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home আন্তর্জাতিক

অভিবাসীদের জন্য ইউরোপের সীমান্ত খুলে দিচ্ছে বেলারুশ

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২৩ অক্টোবর ২০২১
in আন্তর্জাতিক
0
61
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

অভিবাসনপ্রত্যাশীদের ‘পর্যটন’ ভিসা দিয়ে ইউরোপে ঢুকতে সাহায্য করছে বেলারুশ। দেশটির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের জারি করা নিষেধাজ্ঞার পাল্টা প্রতিশোধ হিসেবে তারা এ পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই পথে জার্মানিতে পৌঁছানোর চেষ্টা করছে এমন একটি দলকে অনুসরণ করে বিবিসি। মোবাইল ফোনের ক্যামেরা বাম থেকে ডানে ঘুরে যাচ্ছে, কিন্তু কেউ নড়ছে না। পথ চলায় ক্লান্ত, পরিশ্রান্ত মানুষগুলো গাছের ফাঁকে ফাঁকে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। জামিলের মাথাটা তার হাতের ওপর রাখা, স্ত্রী রোশিন তার পাশেই গুটিসুটি মেরে শুয়ে আছে। অন্যদের দেখে মনে হচ্ছে পড়ে থাকা লাশ।

জঙ্গলের ওপর ছড়িয়ে আছে শেষ বিকালের আলো, পাইন গাছের ঘন বনকে মনে হয় প্রকৃতির তৈরি কয়েদখানা। এই মানুষগুলো ভোর চারটা থেকে এক নাগাড়ে পথ হেঁটেছে।

জামিলের চাচাতো ভাই ইদ্রিস বলছিলেন, ‘আমরা বিধ্বস্ত, পুরোপুরি বিধ্বস্ত।’ তার কণ্ঠস্বর ভাবলেশহীন- অনেকটা যন্ত্রের মতো। সিরীয় কয়েকজন বন্ধুর এই দলটি ঘন জঙ্গল আর দুর্গন্ধময় জলাভূমি পার হয়ে এখানে এসে পৌঁছেছে। পাচারকারীদের সঙ্গে প্রথম মোলাকাতটা তারা কোনওক্রমে এড়াতে পেরেছে। কিন্তু খাবার ও পানি একেবারেই শেষ।

ঠাণ্ডায় তাদের শরীর অবশ হয়ে গেছে। কিন্তু আগুন জ্বালানোর সাহস নেই। বেলারুশ থেকে সীমান্ত পার হয়ে তারা পোল্যান্ডে পৌঁছেছে। অর্থাৎ শেষ পর্যন্ত ইইউ জোটভুক্ত দেশে ঢুকতে পেরেছে। কিন্তু তারপরেও তারা নিরাপদ নয়। কারণ হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী, যাদের সীমান্ত পার হয়ে পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়ায় ঢুকতে উৎসাহিত করছে বেলারুশ তাদের ঠাঁই হয়েছে বন্দি শিবিরে।পোল্যান্ডের জঙ্গলে তীব্র শীতের কামড়ে শরীরের তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় নেমে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের।

নতুন পথের সন্ধান

ইদ্রিস এবং তার বন্ধুরা সেপ্টেম্বরের শেষে উত্তর ইরাক ছাড়ার সময় থেকে বিবিসি ওদের যাত্রার ওপর নজর রেখেছে। তারা যেভাবে এগিয়েছে ইদ্রিস মোবাইলে তার প্রতিটা পর্যায়ের ভিডিও করে বিবিসি-র কাছে পাঠিয়েছেন। এই দলের সবাই সিরিয়ান কুর্দি। বয়স ২০-এর কোঠায়। উন্নত ভবিষ্যতের আশায় তারা ইউরোপে পাড়ি জমিয়েছে। এদের সবার বাড়ি সিরিয়ার কোবানিতে, যেখানে ২০১৪ সালের শেষ দিকে কুর্দি যোদ্ধাদের সঙ্গে আইএসের তুমুল লড়াই চলে।

বিশ্বের সব অভিবাসনপ্রত্যাশীদের মতো তাদেরও দেশ ছাড়ার পেছনে একই যুক্তি। নিজেদের দেশে রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব, সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করা। কিন্তু তাদের ক্ষেত্রে তফাৎ ছিল একটা- সেটা হল নতুন একটি পথ ধরে তাদের যাত্রা।

ADVERTISEMENT

ইদ্রিস বলছিলেন, বেলারুশের স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কো যদি এই নতুন এবং কার্যত একটা নিরাপদ পথের লোভ না দেখাতেন, তাহলে তিনি হয়তো সিরিয়া ছাড়ার কথা ভাবতেন না। তার ভাষায়, ‘ইইউ-এর সঙ্গে বেলারুশের তো একটা দ্বন্দ্ব চলছে। তাই দেশটির প্রেসিডেন্ট ইইউ-এর সঙ্গে তাদের সীমান্ত খুলে দিয়েছেন।’

ADVERTISEMENT
ADVERTISEMENT

বেলারুশে ২০২০ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন এবং রাজনৈতিক বিরোধীদের ব্যাপক ধরপাকড়ের ঘটনায় ইইউ দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করায় প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ক্ষুব্ধ হন। এ বছরের গোড়ার দিকে তিনি ঘোষণা দেন, তার দেশ থেকে ইইউ-এর সদস্য দেশগুলোতে অভিবাসীদের যাওয়া কিংবা মাদক চোরাচালান ঠেকাতে কোনও পদক্ষেপ তিনি নেবেন না।

ভূমধ্যসাগরে নৌকা নিয়ে বিপজ্জনক পথে যাওয়ার বদলে অভিবাসীদের এখন বিমানপথে যেতে হবে বেলারুশে। এরপর কয়েক ঘণ্টা গাড়িতে করে সীমান্ত পর্যন্ত- তারপর সীমান্ত পার হয়ে পায়ে হেঁটে প্রতিবেশী দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া কিংবা লাটভিয়া- যে কোনও একটি ইইউ দেশে ঢুকে পড়া। জুলাই আর অগাস্ট; মাত্র দুই মাসে লিথুয়ানিয়াতে যত আশ্রয়প্রার্থী ঢুকেছে তার হার পুরো ২০২০ সালের তুলনায় ৫০ গুণ বেশি। ইদ্রিস বলছিলেন, ‘এই পথ তুরস্ক আর উত্তর আফ্রিকা দিয়ে ইউরোপে ঢোকার চেয়ে অনেক সহজ।’

তিনি ও তার বন্ধুরা উত্তর ইরাকের ইরবিল থেকে যাত্রা শুরু করেছিলেন ২৫ সেপ্টেম্বর। ইদ্রিস সেখানে কাজ করতেন। স্ত্রী আর যমজ কন্যা সন্তানকে কোবানিতে রেখে এসেছেন। তাদের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ইউরোপে সফলভাবে পৌঁছাতে পারলে একদিন তাদেরও সেখানে নিয়ে যাবেন। সূত্র: বিবিসি।

Total Page Visits: 320 - Today Page Visits: 2
ADVERTISEMENT
Previous Post

প্রধানমন্ত্রীর লন্ডন সফর: আ. লীগ ও বিএন‌পির পাল্টাপা‌ল্টি প্রস্তু‌তি

Next Post

Evil Geniues, Team Liquid, and Alliance have finalized their Dota 2 rosters

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

Evil Geniues, Team Liquid, and Alliance have finalized their Dota 2 rosters

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

সিলেটের আকাশ খোলা হোক !

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    207 shares
    Share 83 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In