• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

নতুন বিপদে ব্রিটিশ তরুণীরা

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২৫ অক্টোবর ২০২১
in ইউকে
0
44
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT

গত সোমবারের ঘটনা। নটিংহ্যামের একটি নাইটক্লাবের সামনে দাঁড়িয়ে ছিলেন লিজি উইলসন। আচমকা পিঠে সূক্ষ্ম একটা ব্যথা টের পেলেন। বুঝতে পারলেন কেউ একজন সুচ বিঁধিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই আততায়ী চলে গেলো আড়ালে। মিনিট দশেক পরই উইলসন টের পেলেন তিনি পা নাড়াতে পারছেন না। টলতে টলতে কোনোমতে ডাক দিলেন বন্ধুদের। তারাই এগিয়ে এসে উদ্ধার করে তাকে।

উইলসন আগে থেকেই জানতেন তরুণীদের টার্গেট করে ইদানীং ক্লাবগুলোর আশপাশে এভাবে চেতনানাশক ইনজেকশন পুশ করা হচ্ছে। তাই দেরি না করে বন্ধুদের বললেন, দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে। কারণ তিনি জানেন, একটু পরই তার পুরো শরীর অবশ হয়ে পড়বে।

‘এমন পরিস্থিতিতে কাউকেই যেনও যেতে না হয়।’ নটিংহামের কলেজপড়ুয়া উইলসন জানালেন নিউ ইয়র্ক টাইমসকে। বললেন, ‘আমার মনে হচ্ছিল, আমার নিজের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই।’

গত এক বছর ধরেই ব্রিটেনে তরুণীদের ওপর সহিংসতা বেড়েছে উদ্বেগজনক হারে। অপহরণ, খুন- এসবই এখন দেশটির বড় ইস্যু। এমনকি বিভিন্ন স্থানে এর বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। নাইটক্লাব কিংবা রাতে ঘুরতে বের হওয়া উঠতি বয়সী মেয়েদের টার্গেট করে এমন হামলা চালানোর নেপথ্যে কেউ দায়ী করছেন সম্প্রতি মাথাচাড়া দিয়ে ওঠা করোনা-পরবর্তী অপসংস্কৃতিকে।

এর আগে কিশোরী ও তরুণীদের গায়ে এভাবে সুচ ফোটানোর বিষয়টি ছিল বিচ্ছিন্ন ঘটনা। এখন একই ধরনের ভিকটিমের সংখ্যা বাড়ছেই। শুধু নটিংহ্যাম্পশায়ারেই সম্প্রতি এমন ১২টি ঘটনা ঘটেছে। স্কটল্যান্ডের পুলিশের কাছেও আসছে এমন ঘটনার (স্থানীয় ভাষায় যাকে বলা হচ্ছে স্পাইকিং) অভিযোগ।

স্পাইকিংয়ের শিকার তরুণীরা বেশি হলেও, কিছু তরুণও এমন ঘটনার শিকার হয়েছেন। নটিংহ্যাম্পশায়ার পুলিশ বলছে, ইনজেকশন পুশ করেই সটকে পড়ছে আততায়ী। এখন পর্যন্ত এমন কোনও ঘটনার সঙ্গে কোনও ধরনের যৌন নির্যাতনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আততায়ীরা মূলত নাইটক্লাবগুলোকে টার্গেট করেই এ কাজটা করছে।

নারী অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন নটিংহ্যাম্পশায়ারের সাবেক পুলিশ প্রধান ‍সু ফিশ। তিনি জানালেন, ‘আচরণের এরচেয়ে অবনতির কথা ভাবা যায় না। এমন ঘটনার শিকড় আরও গভীরে গাঁথা।’

ইউনিভার্সিটি অব লিভারপুল-এর অধ্যাপক ও সেখানকার অপরাধবিজ্ঞান বিভাগের প্রধান ফিয়োনা মিশাম জানালেন, “জাতীয় পর্যায়ে প্রতি বছরই কয়েকশ’ স্পাইকিংয়ের ঘটনা ঘটে থাকে। এর ঝুঁকি এখনও কম হলেও প্রতিটি অভিযোগকেই গুরুত্ব দিয়ে আলাদাভাবে তদন্ত করতে হবে। আমার মনে হয় এখানে ভীতিটা কাজ করছে বেশি। নাইটক্লাবগুলোর প্রতি ক্ষোভটাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না।”

দেশটির হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির প্রধান ইভেট কুপার জানালেন, ‘সমস্যাটার মাত্রা কতটা তা নিয়ে এখনও বাস্তবধর্মী কোনও গবেষণা হয়নি। এখনও এসব ক্ষেত্রে ভিকটিমের ওপর দোষ চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে।’

তরুণীদের ওপর এমন সহিংসতার প্রেক্ষাপটে দেখা দিয়েছে প্রতিবাদ ও বিতর্ক। ব্রিটিশ তরুণীদের একটি অংশ প্রতিবাদ হিসেবে ক্লাবগুলোকে সাময়িক বর্জন করার আহ্বান জানিয়েছে। তাদের কথা হলো, ক্লাবগুলোতে নিরাপত্তা বাড়াতে হবে। প্রত্যেককে তল্লাশি করতে হবে। অন্যদিকে কিছু কলেজ-বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, রাতে বাইরে বের হলে তরুণীরা যেনও শক্তপোক্ত পোশাক পরে।

এর প্রতিবাদে নিউ ইয়র্ক টাইমসকে কয়েকজন তরুণী বলেছেন, ‘আমরা তো আর বর্ম পরে ঘুরে বেড়াতে পারবো না।’ আগে দেখা যেত পানীয়র মধ্যে চেতনানাশক দেওয়া হচ্ছে। তখন কাপ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হতো তাদের। এখন তো খাঁচায় ঢুকে চলাফেরা করা সম্ভব নয়।

অ্যালি ভ্যালেরো নামের ২০ বছর বয়সী এক তরুণী জানালেন, ক্লাব বর্জনের আহ্বান মানে এই নয় যে আমরা ঘরে বসে থাকতে বলছি। আমরা ক্লাব ম্যানেজারদের বলতে চাচ্ছি তারা যেনও তাদের পরিবেশটাকে আরও নিরাপদ করে।

এদিকে কিছু ইউনিভার্সিটির টুইট নিয়েও খেপেছেন ব্রিটিশ তরুণীরা। সম্প্রতি এক টুইটে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় বলেছে, তরুণীরা যেনও ইনজেকশন ফোটানোর ঝুঁকিযুক্ত স্থানগুলো এড়িয়ে চলে। প্রতিবাদের তোপে সেই টুইট মুছে ফেলতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে সাবেক পুলিশ প্রধান সু ফিশ বললেন, ‘নারীরা অনেক দিন ধরেই এসব মেনে চলছেন। এখন সময় এসেছে পুরুষের আচরণ বদলানোর।’

Total Page Visits: 180 - Today Page Visits: 2
ADVERTISEMENT
Previous Post

Mark Zuckerberg promises to travel the entire United States in 2017

Next Post

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল কাপ জিতলো ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল কাপ জিতলো 'ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 136 Followers
  • 206k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    207 shares
    Share 83 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In