• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল কাপ জিতলো ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২৫ অক্টোবর ২০২১
in ইউকে
0
45
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং গ্রামীণ লিংক, মিন্ট ক্যাটারার্স, সোনার গাঁও রেস্টুরেন্ট, বার্কিং ফিস বাজার ও লিজেন্ড এক্সপ্রেসের পৃষ্ঠপোষকতায় ‘মিডিয়া কাপ ফুটবল ২০২১’ এ চ্যাম্পিয়ন হয়েছে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড। রানার্সআপ হয়েছে আবাহনী।

যুক্তরাজ্যে বসবাসরত বৃটিশ বাংলাদেশি কর্মব্যস্ত সাংবাদিকদের নির্মল বিনোদনের প্রয়াসে ২৪ অক্টোবর রবিবার দুপুর ১২টায় পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামের আর্টিফিসিয়াল টার্ফে এই সিক্স এ সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ADVERTISEMENT

প্রতিযোগিতার প্রথম পর্বে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ মোট ১০টি গণমাধ্যম দুইটি গ্রুপে ভাগ হয়ে পরস্পরের মোকাবেলা করে। ‘এ’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ‘চ্যানেল এস’ এর সাথে ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’, ‘বিলেত’, ‘আবাহনী’ ও ‘বাংলা পোস্ট’ অংশ নেয়। ‘বি’ গ্রুপে গতবারের রানার্সআপ ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ এর সাথে ‘সাপ্তাহিক দেশ’, ‘এলবি২৪’, ‘মিডল্যান্ড বাংলা মিডিয়া’ ও ‘আইওএন টিভি’ অংশ নেয়।

ADVERTISEMENT

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ‘চ্যানেল এস’ ২-০ গোলে ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ কে হারিয়ে দেয়। দলের পক্ষে গোল করেন, ইব্রাহিম খলিল ও সাগর। দ্বিতীয় খেলায় ‘বিলেত’ ০-০ গোলে ‘বাংলা পোস্ট’ এর সাথে ড্র করে। তৃতীয় খেলায় ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ৩-০ গোলে ‘আইওএন টিভি’কে হারিয়ে দেয়। প্রথম গোলটি ছিলো আত্মঘাতি গোল, দলের পক্ষে অপর দুটি গোল করেন আহাদ চৌধুরী বাবু ও রুহেল। চতুর্থ খেলায় ‘সাপ্তাহিক দেশ’ ০-২ গোলে ‘এলবি২৪’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে দুটি গোলই করেন, সোহেল। পঞ্চম খেলায় ‘আবাহনী’ ০-২ গোলে ‘চ্যানেল এস’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন, সাগর। ষষ্ঠ খেলায় ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ ০-২ গোলে ‘বিলেত’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে গোল করেন, আলম। সপ্তম খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসায় ১-০ গোলে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ওয়াক ওভার লাভ করে। অষ্টম খেলায় ‘সাপ্তাহিক দেশ’ ২-০ গোলে ‘আইওএন টিভি’কে হারিয়ে দেয়। দলের পক্ষে গোল দুটি করেন, ফয়সাল ও রুমান। নবম খেলায় ‘বাংলা পোস্ট’ ০-২ গোলে ‘আবাহনী‘র কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন, বুলবুল হাসান ও রুহুল। দশম খেলায় ‘বিলেত’ ০-২ গোলে ‘চ্যানেল এস’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন, বাহার। একাদশতম খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসায় ‘এলবি২৪’ ১-০ গোলে ওয়াক ওভার লাভ করে। দ্বাদশ খেলায় ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ৪-০ গোলে ‘সাপ্তাহিক দেশ’কে হারিয়ে দেয়। দলের পক্ষে দুটি গোল করেন, আহাদ চৌধুরী বাবু, অপর দুটি গোল করেন, সোবহান ও রুহেল। ত্রয়োদশ খেলায় ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ ০-২ গোলে ‘আবাহনী’র কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন রুহুল। চতুর্দশ খেলায় ‘বাংলা পোস্ট’ ০-২ গোলে ‘চ্যানেল এস’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন, বাহার। পঞ্চদশ খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসলে ০-১ গোলে ‘আইওএন টিভি’ ওয়াক ওভার লাভ করে। ষোড়শ খেলায় ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ১-২ গোলে ‘এলবি২৪’ এর কাছে হেরে যায়। এলবি২৪ এর পক্ষে গোল দুটি করেন সোহেল; ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এর পক্ষে একমাত্র গোলটি করেন, আহাদ চৌধুরী বাবু। সপ্তদশ খেলায় ‘বিলেত’ মাঠে না নামলে ০-১ গোলে ‘আবাহনী’ ওয়াক ওভার লাভ করে। অষ্টাদশ খেলায় ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ ১-০ গোলে ‘বাংলা পোস্ট’কে হারিয়ে দেয়। দলের পক্ষে গোল করেন, হেলাল সাইফ। ঊনবিংশ খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসলে ০-১ গোলে ‘সাপ্তাহিক দেশ’ ওয়াক ওভার লাভ করে। কুড়িতম খেলায় ‘এলবি২৪’ ১-০ গোলে ‘আইওএন টিভি’কে হারিয়ে দেয়। দলের পক্ষে গোল করেন, জুবায়ের আহমেদ।

ADVERTISEMENT

গ্রুপ ‘এ’ থেকে ‘চ্যানেল এস’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও ‘আবাহনী’ রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ ‘বি’ থেকে ‘এলবি২৪’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ‘চ্যানেল এস’,  ‘বি’ গ্রুপ রানার্সআপ ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ কে মোকাবিলা করে। নির্ধারিত সময়ে খেলা ড্র হলে পরে ট্রাইব্রেকারে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ২-১ গোলে ‘চ্যানেল এস’ কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। পেনাল্টি শুট আউটে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ এর পক্ষে কয়েছ আহমেদ রুহেল ও  জাকির হোসেন কয়েছ গোল করেন, আহাদ চৌধুরী বাবু মিস করেন। ‘চ্যানেল এস’ এর পক্ষে বাহার গোল করেন, সাগর ও তাজ গোল মিস করেন। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ‘এলবি২৪’,  ‘এ’  গ্রুপ রানার্সআপ ‘আবাহনী’ কে মোকাবিলা করে। ‘আবাহনী’ ২-০ গোলে ‘এলবি২৪’ কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দলের পক্ষে গোল দুটি করেন, রুহেল ও বিপুল। ফাইনালে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ১-০ গোলে ‘আবাহনী’ কে হারিয়ে ‘মিডিয়া কাপ ফুটবল ২০২১’ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

ফাইনালের ম্যাচসেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট‘  জিতেছেন ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ এর জাকির হোসেন কয়েছ। সর্বোচ্চ ৫টি গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন, ‘চ্যানেল এস’ এর বাহার। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ আকর্ষণীয় ট্রফিসহ প্রাইজমানি পেয়েছে ৫০০ পাউন্ড। টুর্নামেন্টের রানার্সআপ দল ‘আবাহনী’ আকর্ষণীয় ট্রফিসহ প্রাইজমানি পেয়েছে ২৫০ পাউন্ড। ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার আহবাব হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের।

‘মিডিয়া কাপ ফুটবল ২০২১’ এর দায়িত্বে ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের ইভেন্ট এ্যান্ড ফেসেলিটিজ সেক্রেটারি মো: রেজাউল করিম মৃধা; কোঅর্ডিনেশন করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার আ স ম মাসুম, ট্রেনিং সেক্রেটারি ইব্রাহিম খলিল ও আই টি সেক্রেটারি সালেহ আহমেদ এবং সার্বিক তত্বাবধানে ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের। টুর্নামেন্ট পরিচালনার সহযোগিতা করেন ফিফটি এ্যাক্টিভ ক্লাব। টুর্নামেন্টে শুধুমাত্র লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বাররাই অংশ গ্রহণ করেন।

Total Page Visits: 186 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

নতুন বিপদে ব্রিটিশ তরুণীরা

Next Post

নিজেই বানান চুল লম্বা করার টনিক

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

নিজেই বানান চুল লম্বা করার টনিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 136 Followers
  • 206k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    207 shares
    Share 83 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In