• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home আন্তর্জাতিক

টার্গেট স্বপ্নের ইউরোপ ! এ বছর দ্বিতীয় সর্বোচ্চ শরণার্থী গেছে বাংলাদেশ থেকে : ইউএনএইচসিআর

১১ শতাংশের বেশি শরণার্থী বাংলাদেশর

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২৮ ডিসেম্বর ২০২১
in আন্তর্জাতিক
0
- ছবি : সংগৃহীত

- ছবি : সংগৃহীত

71
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

করোনাভাইরাস মহামারীর ডামাডোলে বছর দুয়েক চাপা পড়ে ছিল শরণার্থী সমস্যার ইস্যু। তবে আলোচনায় না থাকলেও সংকট থেমে থাকেনি। লকডাউন আর কঠোর বিধিনিষেধে গত বছর বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীর সংখ্যা কিছুটা কমলেও ২০২১ সালে তা আবার বেড়েছে। সবচেয়ে বেশি মানুষ ছুটেছে ইউরোপ অভিমুখে।

এ বছর প্রাণের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি, মাল্টা, গ্রিসের মতো দেশগুলোতে পা রাখার চেষ্টা করেছেন লাখো মানুষ। এদের বড় অংশই আফ্রিকার দারিদ্র্যপীড়িত বা মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলের বাসিন্দা। তবে অবাক করা বিষয়, চলতি বছর বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আশ্রয়প্রার্থী বের হওয়া দেশের নাম বাংলাদেশ।

জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত আনুমানিক ১ লাখ ৯ হাজার ৭২৬ শরণার্থী ইউরোপে পৌঁছাতে পেরেছেন। একই সময়ে পূর্ব আটলান্টিক বা কুখ্যাত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ৫৪৩ জন। সবচেয়ে বেশি ১ হাজার ৪২২ শরণার্থীর মৃত্যু হয়েছে ইতালি বা মাল্টা যাওয়ার পথে। এর বাইরে আরো ৯৫৯ জন মারা গেছে পশ্চিম আফ্রিকা থেকে স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যকার বিপজ্জনক রুট পাড়ি দিতে গিয়ে।

ইউএনএইচসিআরের সূত্র দিয়ে মঙ্গলবার আরব নিউজ এই খবর প্রকাশ করেছে। যেখানে বলা হয়, এ বছর শরণার্থী সংকটে সবচেয়ে বড় অবদান তিউনিসিয়ার। ২০২১ সালে উদ্ধার হওয়া শরণার্থীদের প্রায় ২৫ শতাংশই উত্তর-আফ্রিকার দরিদ্র দেশটি থেকে যাওয়া। এরপরেই সবচেয়ে বেশিবার নাম এসেছে বাংলাদেশের। এ বছর ১১ শতাংশের বেশি শরণার্থী বাংলাদেশ থেকে রওয়ানা দিয়েছিল।

ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী বেরোনো দেশের তালিকায় বরাবরই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম শীর্ষে দেখা গেছে। তবে গত বছর এ তালিকার শীর্ষ দশে বাংলাদেশ নাম লেখানোর পর অবাক হয়েছিলেন অনেকেই। এ বছর দেশটি চলে এসেছে তালিকায় আরো ওপরে।

ADVERTISEMENT

আরব নিউজের খবরানুসারে, ২০২১ সালে জানুয়ারি থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত ইউরোপ অভিমুখে রওয়ানা দেয়া অন্তত ৬ হাজার ৪৫৫ জন শরণার্থীর যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ থেকে। এদের মধ্যে অজ্ঞাত সংখ্যক লোক মারা গেছেন।

গত মে মাসে তিউনিসিয়া উপকূলে ৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। একটি তেল প্ল্যাটফর্ম আঁকড়ে ধরে তখন কোনোমতে প্রাণে বাঁচেন ৩৩ জন। পরে উদ্ধারকারীরা খুবই অবাক হন, যখন জানতে পারেন, বেঁচে যাওয়া সবাই বাংলাদেশ থেকে গেছেন। তবে ওই লোকগুলো আসলেই বাংলাদেশি নাগরিক কিনা তা পরিষ্কার নয়।

শরণার্থী উৎস দেশের তালিকায় বাংলাদেশের নাম আসার অন্যতম প্রধান কারণ ধরা হচ্ছে রোহিঙ্গা সংকটকে। সংখ্যালঘুদের ওপর মিয়ানমার সরকারের চরম দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

আরব নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশে জনবহুল রোহিঙ্গা শিবিরগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া অনেকেই বঙ্গোপসাগরের ভেতর ভাসানচরের পুনর্বাসনকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন।

ADVERTISEMENT

গত আগস্টে ইউএনএইচসিআর জানিয়েছিল, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত অন্তত ৩ হাজার ৪৬ রোহিঙ্গা আন্দামান ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করে, যাদের দুই-তৃতীয়াংশই ছিল নারী ও শিশু। এদের মধ্যে ২০০ জনের বেশি সাগরেই মারা যান।

শরণার্থীদের পুনর্বাসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এইএনএইচসিআর। তারা জানিয়েছে, গত বছর বিশ্বজুড়ে ২ কোটি ৭ লাখ শরণার্থীর মধ্যে মাত্র ৩৫ হাজার জনের পুনর্বাসন সম্ভব হয়েছে। জাতিসংঘের এ সংস্থাটির ধারণা, ২০২২ সালে অন্তত ১৪ লাখ শরণার্থীর পুনর্বাসনের প্রয়োজন পড়বে।

ADVERTISEMENT
Previous Post

মারা গেলেন ম্যারাডোনার ছোট ভাই হুগো ম্যারাডোনা

Next Post

‘কাউকে যেন বিচারের জন্য চোখের পানি ফেলতে না হয়’ -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

‘কাউকে যেন বিচারের জন্য চোখের পানি ফেলতে না হয়’ -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 139 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In