ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Total Page Visits: 151 - Today Page Visits: 1
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত কমেছে। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। এ সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। এর আগের ৪৮ ঘণ্টায় ৩ জনের মৃত্যু দেখেছে সিলেট বিভাগ। এ নিয়ে বিভাগটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৬।
আজ বেলা একটার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া করোনা–সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষায় ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়; শনাক্ত ১৯ দশমিক ৪০ শতাংশ। শনাক্তের হার আগের দিনের তুলনায় ১ দশমিক ৯৮ শতাংশ কম। সিলেট বিভাগে এ নিয়ে ৬৪ হাজার ৩৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা যাওয়া তিন ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপরে অবস্থান করছে। এর মধ্যে গত ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। গত বুধ ও বৃহস্পতিবার থেকে সংক্রমণ কিছুটা কমে ২১ শতাংশে অবস্থান করছিল। সেটি আরও কমে ২০ শতাংশের নিচে নামল।
বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হিসাবে দেখা যায়, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫২, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জ ১ ও মৌলভীবাজারে ১৯ জন চিকিৎসাধীন।
হিমাংশু লাল রায় বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ঘর থেকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।
© 2022 MAH London News 24