• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home বিনোদন

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আফসানা মিমি

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
১৪ নভেম্বর ২০২৩
in বিনোদন
0
আফসানা মিমিছবি: সংগৃহীত

আফসানা মিমিছবি: সংগৃহীত

134
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ে, প্রিয়তমেষু—এর মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন অভিনয়শিল্পী আফসানা মিমি। প্রতিটি সিনেমাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তবে মিমি পাননি।
চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আফসানা মিমি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পাপ পুণ্য সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছেন তিনি।
গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২–এ ২৭ বিভাগে ৩৩ শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের মতো শিল্পী ও কলাকুশলী এবারই প্রথমবার পুরস্কারটি পাচ্ছেন।

ADVERTISEMENT

গতকাল আফসানা মিমি প্রথম আলোকে বলেন, ‘জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি, খুব ভালো লাগছে। সিনেমাটি আমার খুব প্রিয়, প্রিয় কাজ নিয়ে পুরস্কার পেলে ভালো লাগে।’
গলুই সিনেমার প্রযোজক ও কাহিনিকার খোরশেদ আলমও প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। হালের আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খানও প্রথমবার পাচ্ছেন, পরাণ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম সিনেমা কুড়া পক্ষীর শূন্যে উড়া নির্মাণ করে যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছেন নির্মাতা মুহাম্মদ আবদুল কাইউম, শ্রেষ্ঠ চিত্রনাট্যকারও হচ্ছেন তিনি।
এর বাইরে তরুণদের মধ্যে গায়িকা আতিয়া আনিসা প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন; পায়ের ছাপ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য পুরস্কারটি পাচ্ছেন তিনি। গতকাল বিকেলে প্রথম আলোকে আতিয়া বলেন, ‘শিল্পী হিসেবে এত অল্প সময়ে এটা অনেক বড় অর্জন, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

আরও যাঁরা প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন, শিমু সিনেমার অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু ও তানসিনা শাওন (পোশাক ও সাজসজ্জা), অপারেশন সুন্দরবন সিনেমার কৌতুক অভিনেতা দিপু ইমাম ও রূপসজ্জাশিল্পী খোকন মোল্লা, পরাণ সিনেমার ‘ধীরে ধীরে তোর স্বপ্নে’ গানের গীতিকার রবিউল ইসলাম জীবন, রোহিঙ্গা সিনেমার শিল্পনির্দেশক হিমাদ্রি বড়ুয়া এবং দুই শিশুশিল্পী ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া) ও বৃষ্টি আক্তার (রোহিঙ্গা)।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২–এ যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া ও পরাণ। শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা কামরুল আলম খান খসরু ও চিত্রনায়িকা রোজিনা।
আগামী ১৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী শিল্পীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT
Total Page Visits: 265 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ১০ নেতা–কর্মীর সাজা

Next Post

সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

সিলেটের আকাশ খোলা হোক !

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    207 shares
    Share 83 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In