লন্ডনের টাওয়ার হ্যামলেটসে নতুন রাজনৈতিক দল এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে । “টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্ট পার্টি” নামে দলটি স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে দলটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চেয়ার মিসেস লিলিয়ান কলিন্স।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্যারিস্টার শাম উদ্দিন।
এ সময় দলের সেক্রেটারি মোহাম্মদ হামিদ দলের সাংগঠনিক কাঠামো ও কর্মসূচিতুলে ধরে বক্তব্য রাখেন।
দলের চেয়ার মিসেস লিলিয়ান কলিন্স বলেন, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্ট পার্টি সব সময় জনগণের পাশে থাকবে এবং স্বচ্ছতা, ন্যায়বিচার ও কমিউনিটির কণ্ঠস্বরকে অগ্রাধিকার দেবে। তিনি দলের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্ট পার্টি সব সময় জনগণের পাশে থাকবে এবং স্বচ্ছতা, ন্যায়বিচার ও কমিউনিটির কণ্ঠস্বরকে অগ্রাধিকার দেবে। তিনি দলের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ, কাউন্সিলর জাহেদ চৌধুরী এবং কাউন্সিলর কবির হোসেন। কমিউনিটির প্রতিনিধিরদের মধ্যে বক্তব্য রাখেন- ফারহাদ আহমেদ, নেহা গুপ্তা ও সৈয়দ হাসান প্রমুখ। বক্তারা নতুন দলের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরে স্থানীয় সমস্যা, বাসস্থান, শিক্ষা ও যুব উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দিয়ে উপস্থাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলের নেত্রী লিলিয়ান কলিন্স আসন্ন নির্বাচনের জন্য টাওয়ার হ্যামলেটসের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন, যিনি ব্যারিস্টার জামি নামেই পরিচিত।
মেয়র প্রার্থী ব্যারিস্টার জামি তার বক্তব্যে বলেন, তিনি জনগণের সঙ্গে থেকে জনগণের জন্য কাজ করতে চান এবং টাওয়ার হ্যামলেটসকে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ববারা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।
অনুষ্ঠানে সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে সাংবাদিক সাধারণ মানুষের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে মেয়র প্রার্থীসহ দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর ও নির্বাহী সদস্যরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শেষ পর্বে লিলিয়ান কলিন্স অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন রাজনৈতিক যাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আত্মপ্রকাশ স্থানীয় রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে।
















